আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গ্রাম উন্নয়ন সংগঠন ও মহিলা বিষয়ক কর্মকর্তার সমন্নয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী দিবসের প্রতিপাদ্য ছিল, আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার – সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার “।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও শোভা যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে অফিস সহায়ক জাহাঙ্গীর আলম।
গ্রাউসের প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনু প্রু মার্মার পরিচালানায় বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী রিপন মজুমদার, সাবেক মহিলা মেম্বার রাসেদা বেগম প্রমুখ।
আন্তর্জাতিক নারী দিবসে বক্তব্য রাখতে গিয়ে গ্রাম উন্নয়ন সংগঠনের প্রকল্প সহায়ক কর্মকর্তা সুইনুপ্রু মার্মা বলেন, আমাদের এখনই সময়, আমাদের সকলকে বুঝতে হবে, নীরব না থেকে পরিবর্তনের আওয়াজ তুলুন।
নারী – পুরুষ নির্বিশেষে সমাজের সকল মানুষ যেন স্বতন্ত্র ও পুর্নাংগ মানুষ হিসেবে মার্যাদা পায় এমন পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক নারী দিবসের মুল লক্ষ্য। তিনি আরো বলেন, পরিবার,সমাজ, এবং রাষ্ট্র কে বুঝতে হবে নারীদের সামগ্রিক অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এসময় গ্রাউসের সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














