বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ আনন্দে বিষাদের ছায়া : চকরিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

🗓 সোমবার, ২৩ মার্চ ২০২৬

👁️ ১১৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৩ মার্চ ২০২৬

👁️ ১১৩ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে বেড়িবাঁধের রাস্তায় বেপরোয়া গতির প্রাইভেট কার গাড়ির ধাক্কায় নাঈমুদ্দিন (৪) নামের এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঈদের আনন্দঘন দিনে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২২ মার্চ) বিকালে চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার বেড়িবাঁধের রাস্তার উপর ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত শিশু

নাঈমুদ্দিন চকরিয়া পৌরসভা ২ নং ওয়ার্ড হালকাকারা মৌলভীর চর এলাকার মোহাম্মদ নিশানের ছেলে।

দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু নাঈমুদ্দিন বাড়ির পাশের ওই বেড়িবাঁধ সড়কে একা খেলছিল।

সাধারণত সড়কটিতে অটোরিকশা ছাড়া ভারী যানবাহন চলাচল কম থাকায় এলাকাবাসীও বেশ নিশ্চিন্তে থাকেন প্রায় সময়।

স্থানীয় লোকজন জানান, রোববার বিকালে হঠাৎ একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে খেলারত শিশুটিকে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু নাঈমুদ্দিনের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।

বিশেষ করে তাঁর মায়ের আহাজারিতে চকরিয়া সরকারি হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় এলাকাবাসী, গ্রামীন এলাকায় বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং শিশু নাইমুদ্দিনকে হত্যার ঘটনায় জড়িত চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রোববার রাত সাড়ে এগারোটার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, কার গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি।

এখনই এবিষয়ে খোঁজ খবর নিচ্ছি, পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত কার গাড়ি এবং গাড়িটির ঘাতক চালককে শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার ডিভোর্স ?

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর