শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় দু’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ৮২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ৮২ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বনবিভাগের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে নির্মিত দুটি পাকা দালান উচ্ছেদ করেছে বনবিভাগ।

শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের অধীন টৈটং বনবিট কর্মকর্তা মোতালিব আল মুবিন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উচ্ছেদ হওয়া দালান দুটি কেরুণছড়ি এলাকার সৌদি প্রবাসী আবদু রহিম ও মোস্তাক আহমদের বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্বের বিট কর্মকর্তা মো. এহেসান দায়িত্বে থাকাকালীন স্বঘোষিত পাহাড়ের রাজা অলি আহমদের মাধ্যমে পাহাড় কাটাসহ নানা অনিয়ম, অর্থের বিনিময়ে দালান নির্মাণে অনুমতি প্রদান, বনভূমির গাছ নিধন ও বালু উত্তোলনের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছিল।

এসব বিষয়ে সংবাদমাধ্যমে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ হলে কর্তৃপক্ষ দ্রুত তাকে শাস্তিমূলকভাবে বদলি করে।

সূত্র আরও জানায়, বদলি হওয়ার আগে বনবিট কর্মকর্তা এহেসান মোটাংকের টাকা নিয়ে রহিম ও মোস্তাককে পাকা ঘর নির্মাণের অনুমতি দেন।

নতুন বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন যোগদানের পর বিষয়টি জানতে পেরে রিজার্ভ ভুমি রক্ষায় তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানে নামেন।

বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন বলেন, রিজার্ভ ভূমিতে অবৈধভাবে দালান নির্মাণের খবরে অভিযান পরিচালনা করে ঘর দুটি ভেঙে দেওয়া হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর