বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, চিকিৎসা নিয়ে স্বজনদের ক্ষোভ

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ১৩৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ১৩৪ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎কক্সবাজারের কুতুবদিয়ায় হামে আক্রান্ত হয়ে সাফোয়ান (৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে মনির উদ্দিনের ছেলে।

পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও সন্তোষজনক সেবা না পাওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়েছে।

‎স্বজনদের সাথে কথা বলে জানা যায়, প্রথমে শিশুটিকে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে একদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে একদিন রাখার পর তাকে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পাঁচ দিন এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।

অবস্থার অবনতি হলে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে পিআইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার কয়েক ঘণ্টা পরই রাত ৮টার দিকে শিশুটি মারা যায়।

‎পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর পর হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা শিশুর শরীরে থাকা সেন্ট্রাল লাইন ও ক্যানোলা খুলে দিতে পারেননি।

এ বিষয়ে তারা অদক্ষতার কথা স্বীকার করে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করা হয়।

পরে অনেক অনুরোধের পর হাসপাতালের আইসিইউতে এক কর্মীর সহায়তায় সেগুলো অপসারণ করা সম্ভব হয়।

‎এ ঘটনায় চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।

তাদের দাবি, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আরও দক্ষতা ও আন্তরিকতা জরুরি, যাতে ভবিষ্যতে অন্য কোনো পরিবারকে এমন ভোগান্তির শিকার না হতে হয়।

‎উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজার জেলায় হামের উপসর্গ নিয়ে কয়েকটি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্বাস্থ্য বিভাগের তথ্য সূত্রে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের টিকা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা নেওয়াই এ রোগ প্রতিরোধের প্রধান উপায়।

শিশু সাফোয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার ডিভোর্স ?

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর