মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

🗓 মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

👁️ ৫২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

👁️ ৫২ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, কক্সবাজারের আয়োজনে উখিয়া উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৪৮ জন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী একক ও দ্বৈত (বালক-বালিকা) সিনিয়র ও জুনিয়র দল নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

৭ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিফাত আসমা, উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে, শিক্ষার্থীদের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ১ থেকে ২ মাসব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলা ক্রীড়া অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার, কক্সবাজার।

অনুষ্ঠানে ক্রীড়াকে পেশাগত হিসেবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা করার জন্য সকলের প্রতি পরামর্শ প্রদান করেন।

তাছাড়া বর্তমান সরকার ক্রীড়াকে আরো একধাপ এগিতে নিতে আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সিলেট জেলায় নতুন কুড়িঁ ৮ টি ইভেন্টে শুভ সূচনা করবেন বলে জেলা ক্রীড়া অফিসার সকলের নিকট বার্তা দেন এবং ১২-১৪ বছরের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলাধীন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন ফ্রেন্ডশিপ এর সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোল্যা শিহাব উদ্দিন।

এই প্রতিযোগিতায় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়, ডা. রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়, চাকবৈঠা উচ্চ বিদ্যালয়, রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্বপূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ইভেন্টে রানার আপ ও চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেন।

পরিশেষে, সভাপতি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর