শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই নিশ্চিত করতে হবে

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ১২৯ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ১২৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকালে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে ফেব্রুয়ারি-২০২৬ নিয়োগ কার্যক্রম ঘিরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে পুরো নিয়োগ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ব্রিফিংয়ে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ : অনলাইনে আবেদনের সময়সীমা ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত

May be an image of text

 

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর