সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা ছাত্রদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা : বঞ্চিতদের হতাশা

🗓 রবিবার, ০৩ মে ২০২৬

👁️ ১২১ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৩ মে ২০২৬

👁️ ১২১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ৬ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটিতে ফাহিমুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​আংশিক কমিটিতে অন্যদের মধ্যে র‌য়ে‌ছেন- সিনিয়র ​সহসভাপতি মোহাম্মদ হোসেন মাদু , ​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু, ​যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি​ এবং সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান

​কেন্দ্রীয় সংসদের নির্দেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

​নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।নতুন কমিটিকে অনেকে অভিনন্দন দিচ্ছে।

তবে পদ বঞ্চিত অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করে বলেছেন, কক্সবাজারের ছাত্র রাজনীতির জন্য একটা কলঙ্ক জনক কমিটি হল। এই থেকে বুঝা যায় আগামীর ছাত্রদলের রাজনীতির প্রজন্মের পর প্রজন্ম পিছিয়ে পড়বে এতো কোন সন্দেহ নেই।

অপরদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা কক্সবাজারে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী

ভূমিকা পালন করবেন।

May be an image of one or more people and text

May be an image of ‎text that says '‎বাংলাদেশ वাউिাতরাবাম্বী ក្សស្ស প্রগতি শিক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ভি.আই.পি রোভ, নয়াপল্টন, ঢাকা-১০০০ কোনঃ ৯৩৪৪২২৪ ফ্যাক্স: ৮৩১৮৬৮ (বিএনপি) email: info(@ jcd-bnp.o org, admin jcd.org, web: www.jed-bnp.org সূরই কক্সবাজার জেলা ছাত্রদল তারিশয় 02-05-26 ফাহিমুর রহমান সভযাপতি: সিনি: সহ সভাপতি: মোহাম্মদ হোসেন মাদু সাধারণ সম্পাদক: মোহাম্মদ সাঈদ আনোয়ার সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ জাহেদ নূর জিতব যুগ্যা সাধারণ সম্পাদক: সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্লি সাংগঠনিক সম্পাদক: আশরাফ ইমরান আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো Rakuny 02-05-26 মোঃ রাকিবুল ইসলায় ।किर পজ্াপতি ছাজদন কেন্রীয় मহगয় سنس_حنه لسييا 02.05.26 02. উশ্দীন নাছির নাছির সাখারণ কপ্রায় সংসদ ছাতদল‎'‎

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর