বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া ভাটের ‘আলফা’ টিজার প্রকাশ

🗓 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

👁️ ৫৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

👁️ ৫৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) তাদের বহুল আলোচিত স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন হিসেবে নিয়ে আসছে ‘আলফা’।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার, যেখানে প্রথমবারের মতো এক ভয়ংকর, দক্ষ ও প্রশিক্ষিত নারী ঘাতকের চরিত্রে দেখা গেছে বলিউড তারকা আলিয়া ভাটকে।

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

অ্যাকশন, রহস্য ও আবেগঘন উপাদানের সমন্বয়ে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

প্রকাশিত টিজারে দেখা যায়, ছোটবেলা থেকেই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয় আলিয়ার চরিত্রকে। ১৮তম জন্মদিনে তাকে দেওয়া হয় প্রথম হত্যার দায়িত্ব।

সেই মিশনের মধ্য দিয়েই শুরু হয় তার রোমাঞ্চকর ও বিপজ্জনক যাত্রা। গল্পে ‘আলফা’ নামের একটি গোপন কর্মসূচির বিষয়ও উঠে এসেছে, যেখানে ভবিষ্যতের বিশেষ যোদ্ধাদের তৈরি করা হয়।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল ও অনিল কাপুর।

এছাড়া আরেকটি প্রধান চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। যদিও তার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘আলফা’ একটি নারীকেন্দ্রিক অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র। এতে দুই নারী চরিত্রের সাহস, মানসিক দৃঢ়তা এবং সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

উন্নত ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনের কাজের কারণে ছবিটির মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে আগামী ৩ জুলাই ২০২৬ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল ‘এক থা টাইগার’ চলচ্চিত্রের মাধ্যমে।

পরবর্তীতে ‘পাঠান’, ‘ওয়ার’ এবং ‘টাইগার’ সিরিজের সাফল্যের মাধ্যমে এটি বলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে।

সেই ধারাবাহিকতায় ‘আলফা’কে ঘিরেও দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর