বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অর্থনীতির GDP ৫০০ বিলিয়ন ডলার পার

🗓 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

👁️ ৭৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: অর্থনৈতিক ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। সেই দেশের ইতিহাসে এই প্রথমবার বার্ষিক মাথাপিছু আয় ৩ হাজার আমেরিকান ডলারের গণ্ডি অতিক্রম করল।

বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা BBS, ২০২৫-২৬ অর্থবছরের GDP-র যে হিসেব দিয়েছে, তাতেই এই চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে।

আয় ও GDP-তে বিরাট লাফ

BBS-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ আমেরিকান ডলার।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ৬৮ হাজার ৮৭৩ টাকা।

গত অর্থবর্ষে বাংলাদেশিদের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। অর্থাৎ, গত এক বছরের সেই দেশের নাগরিকদের মাথাপিছু আয় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

শুধু মাথাপিছু আয়ই নয়, বাংলাদেশের GDP অর্থাৎ মোট দেশীয় উৎপাদনের আকারও এ বার অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে ৫০১ বিলিয়ন আমেরিকান ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১ লক্ষ ২০ হাজার ২০৯ কোটি টাকায়) পৌঁছেছে।

একই সঙ্গে অর্থনৈতিক বৃদ্ধির হারও গত বছরের ৩.৪৯ শতাংশ থেকে বেড়ে ৪.১৪ শতাংশে দাঁড়িয়েছে।

এই অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাত। এ বার কৃষি খাতে বৃদ্ধি বেড়ে হয়েছে ২.৭৮ শতাংশ।

তবে কিছুটা গতি কমেছে শিল্প খাতে, যেখানে বৃদ্ধি ৩.৭১ শতাংশ থেকে কমে ২.৮৬ শতাংশে নেমে এসেছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সামগ্রিক ভাবে বাংলাদেশের অর্থনীতিতে ঊর্ধ্বগতি দেখা গেলেও, বিনিয়োগ ও সঞ্চয়ের হার কমে যাওয়ার যে প্রবণতা ধরা পড়েছে এই রিপোর্টে, তা অত্যন্ত উদ্বেগের।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর