বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ইনানী সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৬৫ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৬৫ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়েম নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানীর নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, সায়েম ও তার বন্ধু আরমান ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন।

গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রে ডুবে যেতে থাকেন। তাকে উদ্ধারের জন্য এগিয়ে চিৎকার শুরু করেন বন্ধু আরমান।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় লোকজন ও বিচ কর্মীরা আরমানকে উদ্ধার করতে পারলেও সায়েম প্রবল ঢেউয়ে ভেসে যান।

ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, নিখোঁজ পর্যটককে শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর