রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় সড়ক উন্নয়ন নিয়ে মন্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের একটি সড়কের দুরবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে স্থানীয় এক সাবেক ছাত্রদল নেতার মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

‎সম্প্রতি সড়কটির বেহাল অবস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই সড়কের উন্নয়ন বরাদ্দ বাতিলের ঘোষণা দেন বলে স্থানীয়দের দাবি।

এরপর কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিয়াদ মাহমুদ তানভীর ফেসবুকে মন্তব্য করে দাবি করেন, সংশ্লিষ্ট স্থানটি আগে কোনো সড়ক ছিল না, বরং একটি খাল ছিল এবং সড়কটি ব্লক করে দেওয়া জন্য চেয়ারম্যানকে অনুরোধ করেন।

‎এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সড়কটির উন্নয়ন ও জনদুর্ভোগ নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর কিছু ব্যক্তি চেয়ারম্যানের অবস্থানের পক্ষে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

একই সঙ্গে সংবাদ প্রকাশের জেরে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। তবে হুমকি দেওয়ার অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

‎অন্যদিকে, এলাকার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা সড়ক উন্নয়নের দাবি জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

‎সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রিয়াদ মাহমুদ তানভীর নিজের আইডি থেকে মন্তব্য করেন , “আমি চেয়ারম্যান হলেও এই রাস্তা কখনোই করবো না। উল্টো বন্ধ করে দিবো।

আমার আংকেল ছোটন সাহেবকে আবারও অসংখ্য ধন্যবাদ।”

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর