রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন পেকুয়ার ‘গরিবের চিকিৎসক’

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৪৭ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৭ জুন ২০২৬

👁️ ৪৭ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা গ্রামের বাসিন্দা ও ‘গরিবের চিকিৎসক’ হিসেবে সুপরিচিত কামাল হোসাইন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্ত্রী রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে সৌদি আরব যাচ্ছেন।

আগামী ২৮ জুন (রোববার) সকাল ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

পেকুয়াসহ আশপাশের এলাকায় কামাল হোসাইন দীর্ঘদিন ধরে একজন মানবসেবায় নিবেদিত পল্লী চিকিৎসক (কবিরাজ) হিসেবে পরিচিত।

গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি ঔষধিগুণসম্পন্ন বিভিন্ন গাছ-গাছালি, লতাগুল্ম ও প্রাকৃতিক উপাদান থেকে হারবাল ওষুধ প্রস্তুত করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

স্থানীয়দের ভাষ্য, তার তৈরি প্রাকৃতিক ওষুধ বিভিন্ন জটিল ও সাধারণ রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা রেখে আসছে।

শুধু মানুষই নয়, গরু, ছাগলসহ গৃহপালিত পশুর বিভিন্ন রোগের চিকিৎসাতেও তার উদ্ভাবিত হারবাল ওষুধের ব্যাপক সুনাম রয়েছে। ফলে বহু মানুষ ও খামারি তার চিকিৎসাসেবা থেকে উপকৃত হয়েছেন।

কামাল হোসাইন পেকুয়ার ভেলুয়ারপাড়ার মরহুম আজিজুর রহমানের ছেলে। তার বাবা-ও দীর্ঘদিন ধরে একই ধরনের চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করেছেন।

পিতার আদর্শ অনুসরণ করে কামাল হোসাইনও মানবসেবাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ করেন। অনেক অসহায় ও দরিদ্র রোগীকে মানবিক বিবেচনায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে থাকেন।

এ কারণেই তিনি এলাকায় ‘গরিবের চিকিৎসক’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেছেন এবং মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রার প্রাক্কালে কামাল হোসাইন ও তার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

তারা যেন সুস্থভাবে পবিত্র ওমরাহ পালন শেষে নিরাপদে দেশে ফিরে এসে পুনরায় মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর