বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ২৮ জুন ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাহেদ (২৫)।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নস্থন বানৌজা সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৮) ও একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল (২৫)। নিহত ও আহতরা সবাই মোটরসাইকেল আরোহী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত মাহবুব, রাসেল ও আহত শাহেদ ওরা তিনজন মিলে মোটরসাইকেলে করে চকরিয়ায় আসছিলো।

মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং পিছনে ছিলেন শাহেদ ও রাসেল।

তাদের বহনকারী মোটরসাইকেল চকরিয়া-পেকুয়ার বানৌৈজা সড়কে পৌছালে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এসময় মাহবুব ও রাসেল ও শাহেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব ও রাসেলকে মৃত ঘোষনা করেন। এছাড়াও গুরুতর আহত শাহেদকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে মাহবুব ও রাসেলকে মৃত ঘোষনা করেন।

নিহতদেও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর