রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ দিন পর অপহৃত উদ্ধার : জড়িতদের ধরতে র‍্যাবের অভিযান

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারে অপহরণের ২৪ দিন পর মো. ইমতিয়াজ আলম (৫২) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

রোববার (২৮ জুন) বিকেলে র‍্যাবের হোয়াইক্যং ক্যাম্পে এসে উপস্থিত হলে তাকে উদ্ধার হিসেবে গ্রহণ করা হয়। বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।

র‍্যাব-১৫ সূত্র জানায়, উদ্ধার হওয়া ইমতিয়াজ আলম নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নয়াটোলা (ডা. সাহান রোড) এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে।

তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৪ জুন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ইমতিয়াজ আলমকে অপহরণ করে।

পরে তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উখিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলা হওয়ার পর অপহৃত ব্যক্তিকে উদ্ধারে র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে।

তথ্য-প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের দাবি, অভিযানের চাপের মুখে অপহরণকারীরা ইমতিয়াজ আলমকে ছেড়ে দিতে বাধ্য হয়।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ.ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানায়, ২৮ জুন বিকেল সাড়ে ৩টার দিকে ইমতিয়াজ আলম নিজে হোয়াইক্যং ক্যাম্পে এসে পৌঁছান।

পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে উখিয়া থানার আওতাধীন পান বাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

তবে র‍্যাবের অভিযান টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর