মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে অস্ত্রের মুখে বাড়ি থেকে পল্লী চিকিৎসক অপহরণ

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৯ জুন ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে এক পল্লী হোমিও চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত চিকিৎসক হলেন ডা. কামাল উদ্দিন (৬৫)। তিনি স্থানীয়ভাবে ‘বিএ কামাল’ নামে পরিচিত। তিনি ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর আনুমানিক ১টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি পাহাড় থেকে নেমে ডা. কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে।

পরে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে জোরপূর্বক তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়।

ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রকাশ্যে এ ধরনের অপহরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত চিকিৎসককে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস বলেন, দ্রুত অপহৃত চিকিৎসককে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এদিকে, অপহৃত চিকিৎসকের পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। তারা দ্রুত তাকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর