মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১০ জেলেকে উদ্ধার

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার ২৯ জুন  রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সূচনালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এসকল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট হতে ‘এফবি সামিহা’ নামক একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ গত ২৫ জুন বৃহস্পতিবার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে।

অতঃপর, আজ ২৯ জুন সোমবার সকাল ৯ টায় সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটি ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে, দুপুর ১ টায় বোটে থাকা একজন মাঝি মোবাইল কলের মাধ্যমে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর নিকট সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ১০ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর