বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় মাদকের অভিযোগে তল্লাশি, লুটপাটের অভিযোগ

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ জুলাই ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের নামে চারটি বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও অন্যান্য মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’র বিরুদ্ধে।

তবে চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তল্লাশিকালে কিছু নগদ টাকা, একটি ল্যাপটপ এবং ইয়াবা সংরক্ষণের কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে মগনামা বাজারপাড়া এলাকায় নাছির উদ্দিন ও তার ছোট ভাই ছাদেকুর রহমানের মধ্যে পারিবারিক বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এ সময় নাছির উদ্দিন তার ভাই ছাদেককে মাদক ব্যবসায়ী বলে অভিযুক্ত করেন।

এরপর সন্ধ্যায় পুলিশ ছাদেকুর রহমানসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালালেও কোনো মাদক উদ্ধার হয়নি বলে স্থানীয়রা দাবি করেন।

পরে রাত সাড়ে ৭টার দিকে ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী গ্রাম পুলিশ নিয়ে একই এলাকায় আবারও তল্লাশি চালান।

ভুক্তভোগী মাহফুজা বেগম অভিযোগ করেন, মাদকের অপবাদ দিয়ে তাদের ঘরে তল্লাশি চালিয়ে কোনো মাদক না পেলেও চেয়ারম্যানের নেতৃত্বে নগদ ১০ হাজার টাকা, দুটি টর্চলাইট ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।

আরেক ভুক্তভোগী মনিরা বেগম বলেন, রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত তাদের বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালানো হয়।

এ সময় তার ঘর থেকে ৩২ হাজার টাকা ও জাতীয় পরিচয়পত্র নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ছরওয়ারের স্ত্রী রোজিনা আক্তার অভিযোগ করেন, তল্লাশির সময় তাদের বাড়ি থেকে একটি ল্যাপটপ, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে।

একই ধরনের অভিযোগ করেছেন ছাদেকুর রহমান ও বিধবা শাহেনা বেগম।

শাহেনা বেগম বলেন, তার ঘর থেকে তিন হাজার টাকা ও একটি স্বর্ণের কানের দুল নিয়ে যাওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।

তিনি বলেন, যেসব বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তল্লাশিকালে কোনো লুটপাট হয়নি।

তবে নগদ ২৯ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং ইয়াবা রাখার কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ছাদেক কয়েক মাস আগে ইয়াবা নিয়ে পুলিশের হাতে আটক হয়। কিছুদিন কারাভোগও করেন।

মাদক বেচাকেনার সাথে ছাদেক ও তার এক ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছেন, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার।

তবে তল্লাশির নামে যা ঘটেছে এটা ঠিক হয়নি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। 

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর