সোমবার ২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির প্রথম দিনে কক্সবাজার জেলায় অনুপস্থিত ২০৯ জন পরীক্ষার্থী

🗓 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

👁️ ৮৭ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

👁️ ৮৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলার ৯ উপজেলার ১৮টি পরীক্ষা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এইচএসসি পরীক্ষার প্রথম দিন জেলার ১৮টি কেন্দ্রে মোট ৯ হাজার ১২৭ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ হাজার ৯১৮ জন।

অনুপস্থিত ছিল ২০৯ জন।

তবে, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

জেলার ১৮টি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

May be an image of one or more people, hospital and street

জেলার ১৮ কেন্দ্রেগুলো হলো-

কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ১১৬২ জন,

কক্সবাজার সরকারী মহিলা কলেজ ১৪৫৪ জন,

রামু সরকারী কলেজ ৭১০ জন।

কক্সবাজার সিটি কলেজ ১১৩৭ জন,

ঈদগাঁও রশিদ আহাম্মদ কলেজ ১০৮৩ জন ,

কুতুবদিয়া সরকারি কলেজ ৯৪৯ জন,

মহেশখালী কলেজ ৪৪১ জন,

মহেশখালী সরকারি মহিলা কলেজ ৩৮২ জন,

উখিয়া সরকারি মহিলা কলেজ ৫০৬ জন,

উখিয়া কলেজ ৬১৪ জন,

টেকনাফ আজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ৭৫৯ জন,

টেকনাঢের হীলা বালিকা উচ্চ বিদ্যালয় ২৯২ জন,

পেকুয়া শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় ম্যানাজমেন্ট ইন্সটিটিউট ৬৮৭ জন,

চকরিয়া সরকারি কলেজ ( চকরিয়া) ৪৭২ জন,

চকরিয়া সিটি কলেজ ৬৮০ জন,

চকরিয়া আবাসিক মহিলা কলেজ ৫৭১ জন,

চকরিয়ার ডুলাহাজারা উচ্চ বিদ্যালায় ৪৩০ জন,

চকরিয়ার বদরখালী কলোনী জেসন উচ্চ বিদ্যালায় ১৭৯ জন

May be an image of one or more people, headscarf and text

এই বিভাগ এর আরো খবর

‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে নভেম্বরে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর