শুক্রবার ৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

🗓 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরসভায় এক ব্যবসায়ির বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতদল বাড়ীর লোকজনকে জিন্মি করে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী মোহাম্মদ হাসান একই এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ি।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার ভোররাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত ব্যবসায়ি মোহাম্মদ হাসানের বাড়ীর গেইট ও গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।

ঘরে ঢুকেই ডাকাতরা হাসানের স্ত্রী মুনকির বেগম এবং সাতকানিয়া থেকে বেড়াতে আসা তার ছোট বোন পিংকি আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

এসময় ডাকাতদল তাদের মাথায় প্রকাশ্য অস্ত্র ঠেকিয়ে মারধর করে।

পরে তাদের গলায় পরিহিত স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। এরপর ঘরের আলমারির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করেছে।

এদিকে ঘটনার পর থেকে বিনামারা এলাকাসহ পুরো চকরিয়া পৌরসভায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

স্থানীয়রা দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, ঘটনার খবরটি অবহিত হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার ব্যাপারে ভুক্তভোগী সহ স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ চলেছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে বলে জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর