বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

🗓 রবিবার, ০৫ জুলাই ২০২৬

👁️ ৪০ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৫ জুলাই ২০২৬

👁️ ৪০ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ মো.এহসান (২৬) নামের এক মাদব ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা বড়ি ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (৪জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এই অভিযান চালায় পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত মো.এহসান চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাতঘর নয়াপাড়ার মো.রফিক আহমদের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার মো.শাহেদুল্লাহ (এসআই) বলেন, গোপন সংবাদে খবর পায় একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি চট্টগ্রামে নিয়ে যাচ্ছে।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেনের নেতৃত্বে থানার এসআই সুজন বিকাশ চাকমা ,এসআই আমজাদ হোসেনসহ একাধিক পুলিশ ফোর্স নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া জিদ্দাবাজার এলাকায় তল্লাশি চালায়।

এসময় একটি মিনি ট্রাককে থামানোর জন্য বললে পালিয়ে যায়। পরে ওই মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এসময় মো.এহসান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, মো.এহসান দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলো। সে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি নিয়ে মিনি ট্রাকে করে চট্টগ্রামে পাচারের জন্য নিয়ে যাচ্ছে খবর পেয়ে অভিযান চালায়।

তিনি আরও বলেন, এসময় আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ মো.এহসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর