বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত পরিস্থিতি ও রোহিঙ্গা অনুপ্রবেশ আশংকায় টেকনাফে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

🗓 রবিবার, ০৫ জুলাই ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৫ জুলাই ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

রতন কান্তি দে,উখিয়া :: সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তে আরকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনীর গোলা বর্ষনের ঘটনায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয় জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা।

এতে নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল এবং নজরদারি আরও জোরদারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ।

একই সঙ্গে মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার, পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদ, অবৈধ অস্ত্র উদ্ধার, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্তকরণ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদারেরও কার্যকর ব্যবস্হা গ্রহণের সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

শনিবার( ৪ জুলাই ২০২৬)সকাল ১০ টায় অনুষ্টিত উক্ত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

উপস্থিত ছিলেন রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল নিয়ানুল হালিম খান, উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

May be an image of golf, table and text

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর