বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে ঈদগাঁও বাজারের ডিসি সড়ক প্লাবিত, ভোগান্তিতে ব্যবসায়ীসহ পথচারীরা

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ৫৪ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও:: টানা বৃষ্টিতেই ঈদগাঁও বাজারের ডিসি সড়কসহ বিভিন্ন পয়েন্ট প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি ভোগান্তি চরমে উঠেছে।

পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বাজারের অলিগলির জনগুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়।

দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়ক যেন বর্ষামৌসুমে স্থায়ী চিত্রে পরিণত হয়ে থাকে।

সোমবার বিকেলে দেখা যায়,দক্ষিণ চট্টলার ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের ডিসি সড়ক, হাসপাতাল সড়ক, চাউল বাজার সড়ক,তরকারী বাজার সড়ক,পাইপ বাজার এবং বঙ্কিম বাজারসহ আলমাছিয়া মাদ্রাসা সড়ক টানা দুইদিন ধরে ভারী বর্ষনে বৃষ্টির পানি ড্রেন দিয়ে সুষ্ঠুভাবে চলাচল করতে না পারায় সড়ক সমুহ পানিবন্দি হয়ে দোকান পাঠে পানি প্রবেশ করেছে।

পানি পেরিয়ে নানা কাজেকর্মে বাজারে আসা ব্যবসায়ী,পথচারী নারী-পুরুষরা যাতায়াতে নিদারুন কষ্ট পাচ্ছে। এসব দেখার যেন কেউ নেই।

অন্যদিকে জালালাবাদ স্বাস্থ্য কেন্দ্র আগত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার বিভিন্ন রোগীরা এসে থাকেন। তারাও সড়কে পানি পেরিয়ে হাসপাতালে সেবা নিতে যেতে দেখা যায়।

এছাড়াও বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা ও এই সড়কটি দিয়ে প্রতিদিন কাজেকর্মে আসা যাওয়া করে থাকে।

হাসপাতাল গামী রোগীসহ স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অপরদিকে সড়কের দুই পাশের স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্যে বিপাকে পড়ে।

আবুল বশর জানান, বৃষ্টিতে হাসপাতাল সড়কসহ ভেতরে পানিতে সয়লাব। ফলে রোগীরা চলাফেরায় চরম ভোগান্তিতে পড়ে।

স্থানীয়রা জানান, বৃষ্টিপাতে অলিগলির সড়ক সমুহে পানিতে সয় লাভ হয়ে পড়ে। পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেন অপর্যাপ্তসহ বহু জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলাচল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি। যার ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থেকে জনভোগান্তির কবলে পড়ে বাজারে আসা মানুষরা।

এক ব্যবসায়ী জানান, ড্রেনের চেয়ে হাসপাতাল সড়কটি নিচু। সেই সব কারনে বৃষ্টির পানি জমে থাকে প্রায়শ। সময়োপযোগী, টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনে বাজারের গুরুত্বপূর্ণ এ সড়কে জনদুর্ভোগ আরো বাড়তে পারে।

সচেতন মহলের মতে, প্রতিবছর বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর