বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইশারীতে পাহাড়ী ঢলের পানিতে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ জুলাই ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি ছড়ায় পাহাড়ী ঢলের পানির তীব্র স্রোতে পড়ে ভেসে গিয়ে আলিয়া সোলতানা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় শফি আলমের মেয়ে আলিয়া সোলতানা পাহাড়ী ছড়ায় নামার পর হঠাৎ তীব্র পানির স্রোতে ভেসে যায়।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করে ঈদগড় মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম।

মৃত শিশুর পিতা শফি আলম জানান তার মেয়ে বৃষ্টির সময় ঘর থেকে বের হয়ে খেলা করতে গিয়ে পাহাড়ী ছড়ার পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনাই।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর