রবিবার ১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে অব্যাহত মেসি ম্যাজিক! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৯১ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৯১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৭ জুলাই) :: আহা কী দেখিলাম! এ কী মহাকাব্য! নাকি ফুটবল ঈশ্বরের নিজের হাতে লেখা কোনও গল্পগাথা! মঙ্গলবার আটলান্টায় মিশর-আর্জেন্টিনা ম্যাচে যা ঘটল সেটা কোনও ম্যাজিকের চেয়ে কম কিছু নয়। আসলে লিওনেল মেসি মাঠে থাকলে সবই সম্ভব।

হ্যাঁ, দু’গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন সম্ভব। শেষ বাঁশি না পড়া পর্যন্ত হার না মানা মানসিকতায় লড়াই করে যাওয়া সম্ভব। হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনা সম্ভব। যেমনটা হল মঙ্গলবার আটলান্টায়।

রুদ্ধশ্বাস ম্যাচে মিশরকে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। একটা সময় ২ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা সংযুক্ত সময়ে গোল করে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল।

রোনাল্দো, নেইমারদের মতো FIFA World Cup 2026-এর শেষ ষোলো থেকেই কি বিদায় নেবেন লিওনেল মেসি (Lionel Messi)? ম্যাচের আগে সমর্থকদের মধ্যে চর্চা চলছিল এটা নিয়েই। সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছিলেন মিশরের ফুটবলাররা। ৭৮ মিনিট পর্যন্ত ০-২ পিছিয়ে ছিল মেসির আর্জেন্তিনা। কিন্তু লিওনেল মেসির টিম আরও একবার প্রমাণ করল, এ ভাবেও ফিরে আসা যায়। মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা।

ব্যক্তিগত স্কিল নয়, টিমগেমে ভরসা রেখে দুরন্ত কামব্যাক করল নীল-সাদা ব্রিগেড। ১৪ মিনিটের মধ্যে এল শেষ তিন গোল। মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। দারুণ লড়াই করেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো মোহামেদ সালাহ্‌র মিশরকে (Argentina vs Egypt)। আর্জেন্তিনার হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান রোমেরো, মেসি এবং এনজ়ো ফের্নান্দেস।

মিশরের লিড নেওয়া, মেসির পেনাল্টি মিস

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানায় মিশর। ১৫ মিনিটেই তার ফল পায় মো সালাহ্‌র টিম। কর্নার থেকে ছোট পাসে আক্রমণ সাজায় তারা। সেখান থেকেই আসা মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে গোল করেন ইয়াসের ইব্রাহিম। চার মিনিট পরেই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল আর্জেন্তিনা।

কিন্তু আরও একবার পেনাল্টি স্পট থেকে হতাশ করেন মেসি। তাঁর দুর্বল শট সেভ করেন মিশরের গোলকিপার মোস্তাফা শোবায়ের। ৩০ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন মেসি। তবে বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে পাওয়া ফ্রি কিকে তাঁর কার্লিং শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। প্রথমার্ধ শেষের আগে আলবারেসের শটও বাঁচান মিশরের গোলকিপার।

Image

জ়িকোর গোলে ব্যবধান বাড়ায় মিশর

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে আরও একবার এগিয়ে গিয়েছিল মিশর। আর্জেন্তিনার অর্ধ থেকে বল পেয়ে কাউন্টার অ্যাটাকে উঠে গোল করেন জ়িকো। কিন্তু VAR চেক করে রেফারি সেই গোল বাতিল করেন লিসান্দ্রো মার্তিনেজকে ফাউলের জন্য। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মিশরকে। ৬৭ মিনিটে দুর্দান্ত কাউন্টারে হাইসেম হাসানের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান সেই জ়িকো। ২-০ এগিয়ে যায় মিশর।

১৪ মিনিটে ৩ গোল, আর্জেন্তিনার অবিশ্বাস্য কামব্যাক

তবে হাল ছাড়েনি মেসির টিম। দুরন্ত কামব্যাক করে তারা। ৭৯ মিনিটে আর্জেন্তিনার হয়ে একটি গোল শোধ করেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। লিওনেল মেসির ক্রস থেকে চমৎকার হেডে জাল কাঁপান তিনি।

চার মিনিট পরেই দ্বিতীয় গোল। পরিবর্ত হিসেবে নামা গন্সালো মন্তিয়েলের থেকে বল পেয়ে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান মেসি। চলতি বিশ্বকাপে মেসির এটি অষ্টম গোল। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরে স্টপেজ টাইমে তৃতীয় মিনিটে কামব্যাক পূর্ণ করে আর্জেন্তিনা। লাউতারো মার্তিনেজের ক্রসে দুর্দান্ত হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন এনজ়ো ফের্নান্দেস।

৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আর্জেন্তিনা। ম্যাচ শেষে আবেগে কাঁদতে দেখা যায় মেসিদের। এই অবিশ্বাস্য কামব্যাক নিয়েই এখন চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

Image

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর