সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কার বিরুদ্ধে কে? রইল সূচি

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ১৪৪ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ১৪৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৮ জুলাই) :: আরও জমে উঠল বিশ্বকাপের (FIFA World Cup 2026) নকআউট পর্বের খেলা।

বুধবার ভোরে কলম্বিয়া বনাম সুইৎজ়ারল্যান্ড ম্যাচের মাধ্যমে শেষ হলো রাইন্ড অফ ১৬-এর খেলা।

অংশগ্রহণকারী আটটি দলের মধ্যে এখনও টুর্নামেন্টে টিকে রইল আর আটটি টিম। বিশ্বজয়ের লক্ষ্যে এ বার আরও কঠিন চ্যালেঞ্জের মুখে দলগুলি।

হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে (FIFA World Cup 2026 Quarter Final) কার বিরুদ্ধে খেলবে কোন দল? কবে থেকে শুরু ম্যাচ? কোন ম্যাচে বেশি নজর থাকবে? রইল বিস্তারিত সূচি।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পেল কোন কোন দল?

আর্জেন্তিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, বেলজিয়াম, মরক্কো, নরওয়ে এবং সুইৎজ়ারল্যান্ড জায়গা পেয়েছে শেষ আটে। এ ক্ষেত্রে দাপট দেখিয়েছে ইউরোপ।

কোয়ার্টারে জায়গা করে নিয়েছে ইউরোপের ছ’টি টিম। আফ্রিকা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছে মরক্কো। লাতিন আমেরিকা থেকে রয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি

  • ফ্রান্স vs মরক্কো (১০ জুলাই, রাত ১টা ৩০ মিনিট)
  • স্পেন vs বেলজিয়াম (১১ জুলাই, রাত ১২টা ৩০ মিনিট)
  • নরওয়ে vs ইংল্যান্ড (১২ জুলাই, রাত ২টো ৩০ মিনিট)
  • আর্জেন্তিনা vs সুইৎজ়ারল্যান্ড (১২ জুলাই, ভোর ৬টা ৩০ মিনিট)

*রাত ১২টার পরে তারিখ বদল ধরে এই সূচি (FIFA World Cup 2026 Quarter Final Fixture)

কাদের প্রতিপক্ষ সহজ? কঠিন চ্যালেঞ্জের মুখে কারা?

চলতি বিশ্বকাপে দেখা গিয়েছে কোনও প্রতিপক্ষই সহজ নয়। বর্তমানে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও চমক দিয়েছে কেপ ভের্দে, প্যারাগুয়ে, কঙ্গোর মতো টিমগুলি। তবে শেষ আটে সবচেয়ে বেশি ফোকাসে ফ্রান্স বনাম মরক্কো (France vs Morocco) ম্যাচ। এর পাশাপাশি দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে কী ভাবে জ্বলে ওঠেন নরওয়ের আর্লিং হাল্যান্ড (Erling Haaland), সে দিকেও নজর থাকবে।

স্পেন ও বেলজিয়াম (Spain vs Belgium), দুই দলকেই নিজের সেরা ছন্দে দেখা যায়নি। শেষ আটে ফর্মে ফেরাই লক্ষ্য তাদের। অন্য দিকে, লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি সুইৎজ়ারল্যান্ড। তাই কোনও ম্যাচ মিস করতে চাইবেন না ফুটবলপ্রেমীরা।

May be an image of soccer, football and text that says 'FIFA WORLD CUP 2026™ Tm WORLD CHAMPION ? ? ? ? ? ? ? ? ? ? 수 ERONZEFINAL NAL'

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর