বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমপি কনস্টেবল কুতুবদিয়ার ইয়াসিন করিমের মৃত্যু, পুলিশের শোকবার্তা

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৮ জুলাই ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,‎কুতুবদিয়া :: ‎চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত কনস্টেবল ইয়াসিন করিম কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎নিহত ইয়াসিন করিম কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম তোতা মিয়া।

‎‎একাধিক সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎ইয়াসিন করিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তর।

সিএমপির পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

‎‎তার মৃত্যুতে নিজ গ্রাম অমজাখালীসহ কুতুবদিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন, সহকর্মী ও এলাকাবাসী একজন সৎ, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ পুলিশ সদস্যকে হারানোর বেদনা প্রকাশ করেছেন।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর