বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে পানিবন্দি মানুষের পাশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ৪০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ৪০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: পঞ্চম দিনের মতো টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।

গতকাল দুপুরে ইউনিয়নের (৩নং ওয়ার্ড) দক্ষিণ মাইজ পাড়া এলাকায় পানিবন্দী কর্মহীন মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিঁড়া, মুড়ি ও বিস্কুট।

জলাবদ্ধতায় পানিবন্দী পরিবার সমুহ দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।

​শুকনা খাবার বিতরণকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।

এসময় তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন ও তাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন।

তিনি দুর্গতদের ধৈর্য ধারণের আহ্বানও জানান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুরনাহার ও স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন।

​জনপ্রতিনিধিরা জানান, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর