বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও জালালাবাদের হিন্দু পাড়া,ছাতিপাড়ায় বন্যার্ত দের মাঝে ত্রাণ বিতরণ

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: টানা পঞ্চম দিনের মতো ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের মাঝে শুকনা খাবার দিয়ে পাশে দাঁড়ালেন ঈদগাঁও উপজেলা যুবদল আহবায়ক ও জালালাবাদ ইউপি সদস্য কামাল হোসেন।

কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নিদের্শনায় বৃহস্পতিবার ( ৯ জুলাই) সকালে জালালাবাদ ইউনিয়নের হিন্দু পাড়া,ছাতিপাড়া ও লরাবাগ এলাকায় পানিবন্দি লোকজনের মাঝে (ত্রাণ সরুপ) শুকনা খাবার বিতরন করা হয়েছে।

এলাকায় পানিবন্দি কর্মহীন,ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন যুবদল নেতা,জনপ্রতিনিধি কামাল হোসেন বাড়ী বাড়ী গিয়ে। এসময় পানিবন্দি হয়েই ক্ষতিগ্রস্থ মানুষ অঝর নয়নে কান্নায় ভেঙে পড়েন।
জলাবদ্ধতায় পানিবন্দি পরিবারসমুহের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এমন কার্যক্রম পরিচালনা করেন তিনি। এসময় অংশ নেন, ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাগর, সাবেক সভাপতি আরিফ, সাইফুদ্দিন,আসাদুল্লাহ,রুবেল দে,নিপাশ দে,আব্দুল হকসহ আরো অনেকে।

​শুকনা খাবার বিতরণকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান,যুবদল আহবায়ক কামাল হোসেন। তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন। তিনি বন্যা দুর্গতদের ধৈর্য ধরার আহ্বান জানান।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর