বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া রোহিঙ্গা শিবির স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে পালালো স্বামী 

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ৩২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ৩২ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস, উখিয়া :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও এক শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে স্হানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কপি নুর (৩০) ও তার ছোট ছেলে মোহাম্মদ আনছার (৬)। আহত বড় ছেলে মোহাম্মদ সলিম (১০)। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মুহাম্মদ জানান, অভিযুক্ত স্বামী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
কিছুদিন আগে মাদকসংক্রান্ত ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পেছনে স্ত্রীকে সন্দেহ করে তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জেরে প্রথমে স্ত্রীকে ছুরিকাঘাত করেন।
পরে সন্তানেরা বিষয়টি দেখে ফেলায় তাদের ওপরও হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা ও ছোট ছেলে নিহত হন। পরে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেন এবং আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।
পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর