বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি ফেনী থেকে গ্রেফতার

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান ও ১ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি রবিউল হাসান (২৮)-কে ফেনী জেলার মহিপাল এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

ঘটনার পর নিহত মোহাম্মদ আলীর ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতার ও ঘটনার রহস্য উদ্ঘাটনে র‌্যাব-১৫ এবং র‌্যাব-৭ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার প্রধান আসামি রবিউল হাসান ফেনী জেলার মহিপাল এলাকায় আত্মগোপন করে রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে গত ৮ জুলাই রাত ১১টা ২০ মিনিটে ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রবিউল হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের সদস্যরা।

গ্রেফতারকৃত রবিউল হাসান কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলীর ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা এবং নজির আহমদের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হাসান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কক্সবাজার থেকে পালিয়ে ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপন করেছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর