বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধ্বসে ঘুমন্ত দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড় ঘেঁষা একটি বসতঘরের ওপর পাহাড় ধ্বসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পাহাড়ধসে দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা-মছইন্যাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত মো. কাজলের মেয়ে রুমি (১৪) এবং আবদুল মজিদের ছেলে মো. তৌওছিফ (১২)। আহত রুমির মা লায়লা বেগম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.ছালেকুজ্জামান বলেন, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া পাহাড়ের একটি বড় অংশ ধসে তাদের বসতঘরের ওপর পড়ে।

এতে ঘরের ভেতরে থাকা তিনজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।

দীর্ঘ প্রচেষ্টার পর লাইলা বেগমকে জীবিত উদ্ধার করা হলেও রুমি ও তৌওছিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আল ইব্রাহীম বলেন, কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও বসবাসকারী পরিবারগুলোর অন্যত্র যাওয়ার সুযোগ ছিল না।

ফলে তারা ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছিলেন। ঘটনার পরপর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএনও শাহীন দেলোয়ার বলেন, “টানা বর্ষণের কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পাহাড়ধ্বসের ঝুঁকি বেড়েছে।

স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।”

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর