বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ : ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আহ্বান”

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ৭ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ বৈঠক হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বন্যা, জুলাই আন্দোলনের কর্মসূচি পালন, স্থানীয় সরকার নির্বাচন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে সম্প্রতি প্রবল বর্ষণের কারণে পাহাড় ধ্বসে নিহতদের জন্য শোক জ্ঞাপন ও মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

জেলায় সামগ্রিক বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। পানিবন্দি মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে জুলাই আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং মাগফিরাত কামনা করা হয়। জুলাই বিপ্লব পালনের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তের আলোকে ১৬ জুলাই জেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করার লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়াও ১ আগস্ট গণমিছিল এর সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাশাপাশি ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণ করার বিষয়ে আলোচনা করা হয়।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এছাড়াও শহরে যানজট নিরসনে ফুটপাতের হকারদের পুনর্বাসন পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, দিদারুল আলম, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, মুহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর