বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার বিমানবন্দরে কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা : সততার পুরস্কার পেলেন দুই আনসার সদস্য

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পে কর্মরত দুই আনসার সদস্য অসাধারণ সততা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।

গত ৬ জুলাই আনসার সদস্য মোঃ রবিউল হোসেন এবং নিরঞ্জন দাশ দায়িত্ব পালন শেষে ফেরার পথে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত সর্বমোট ২ লাখ টাকা খুঁজে পান।

টাকা পাওয়ার পর কোনো ধরনের লোভ-লালসার কাছে নতি স্বীকার না করে তারা তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় উপস্থিত হয়ে সম্পূর্ণ অর্থ নিরাপদে থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

তাদের এই মহৎ ও দায়িত্বশীল কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত হয়।

বিষয়টি জানতে পেরে কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি তাদের এই মানবিক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেন।

পুলিশ সুপার বলেন, সমাজে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধিতে এমন দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দুই আনসার সদস্যের এই কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, ‘সততাই সর্বোত্তম পন্থা’—এই চিরন্তন সত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তাদের এই বিরল সততা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর