বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা : সহায়তায় ১০ মেঃটন খাদ্য শষ্য বরাদ্দ

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধ্বসে অনেকর কাচা ঘর বাড়ি ভেংগে গেছে,অতি বৃষ্টির কারণে ঘর বন্দী সাধারণ মানুষ।

খোজ নিযে জানাযায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ানের বিভিন্ন ওওয়ার্ড এ পাহাড় ধ্বস, রহমত উল্লার বসত ঘর, শফি উল্লাহ ,১নং ওয়ার্ড আদর্শ গ্রাম, মোহাম্মদ ইসমাইল ৫নং ওয়ার্ড মোহাম্মদ আব্দুল ২নং ওয়াড় বিচামারা এলাকা, নুরুল ইসলাম -৩নং ওয়ার্ড় ফুইট্য ঝিরা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এদের বসত ঘর ক্ষতি গ্রস্ত হযেছে।

এছড়া বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুই অং পাড়ার একমাত্র যোগাযোগের মাধ্যম গর্জন খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে খালের মধ্যে ধসে পড়েছে।

এতে পাড়াটির সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ।

স্থানীয়রা জানান বৃহস্পতিবার ভোররাত প্রায় ৪টার দিকে একটানা মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট প্রবল পানির স্রোতে বিকট শব্দে সেতুটি ধসে যায়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে জেগে বাইরে এসে দেখেন, সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে রয়েছে।

মুই অং পাড়ার বাসিন্দা ও স্কুলশিক্ষক মংচাচিং মার্মা জানান, ভোররাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। পরে বাইরে এসে তারা দেখতে পান, গর্জন খালের ওপর নির্মিত একমাত্র সেতুটি সম্পূর্ণ ভেঙে গেছে। ফলে পাড়ার মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে।

এছাড়া উপজেলা সদরে সাথে সকল ইউনিয়নের যোগাযোগ ব্যাবস্তা চলমান আছে সোনাইছড়ি, দৌছড়ি, ঘুমধুম ইউনিয়নে নিচু এলাকায় পানি কমলে ও টানা বৃষ্টি পাতে আবার পানি বাড়ার আশংকা করছে এলাকাবাসী।

এদিকে টানা বৃষ্টি তে উপজেলার প্রান্তিক কৃষকদের মৌসুমী ফলের ক্ষতি হচ্ছে বলে জানান এলাকার সাধারণ কৃষকরা।

এ বিষয় জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি অফিসার প্রতিবদকে বলে বাইশারীতে ১টি ব্রীজ ধ্বসে গেছে, শুনেছি, আমাদের প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান দের মাধ্যমে আশ্রয় কেন্দ্র সমুহ খোলা আছে।

উপজেলা প্রশাসনের তরফ থেকে গত কাল ৮ জুলাই বুধবার ঘুম ধুম ইউনিয়নে ৭৫ পরিবারকে শুকনো খাবার পৌঁছে দিয়েছি, ৯ জুলাই বৃহস্পতিবার বাইশারীও সদর ইউনিয়নে ক্ষতি গ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা হিসাবে শুকনো খাবার বিতরণ অব্যহত আছে এবং বিভিন্ন ইউনিয়নে ঘর বাড়ি ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।

ইতি মধ্যে ক্ষতি গ্রস্তদের সহায়তার জন্য ১০ মেঃটন খাদ্য শষ্যা বরাদ্দ পাওয়া গেছে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর