বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুর চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামু উপজেলার বহুল আলোচিত সৈয়দ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আক্তার কামাল (৪২)-কে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভোরে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মো. সৈয়দ হোসেন (৪৯)।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আক্তার কামালকে ১ নম্বর আসামি করা হয়।

ঘটনার পর থেকে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫-এর সদর কোম্পানি এবং র‌্যাব-৯-এর সিলেট সদর কোম্পানির বিশেষ আভিযানিক দল ব্যাপক গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টস্থ গ্রাম বাংলা টি স্টলে বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আক্তার কামালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর আক্তার কামাল কক্সবাজার থেকে পালিয়ে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় আত্মগোপন করে ছিলেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি সেখানে অবস্থান করছিলেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেফতারকৃত আক্তার কামাল কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টোঙ্গারডেবা এলাকার হামজা আলীর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর