রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চাল বিতরণ

🗓 শুক্রবার, ১০ জুলাই ২০২৬

👁️ ৮০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১০ জুলাই ২০২৬

👁️ ৮০ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

৯ই জুলাই দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের পক্ষ থেকে বড় মহেশখালী ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা শা. আ. ম. এনায়েত উল্লাহ বাবুল, ইউপি সদস্য আলী আকবর, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আনছার উল্লাহ, ইউনিয়ন তথ্য সেবা কেন্দের কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম, বিএনপি নেতা আবুল কাশেম সাবেক মেম্বার সহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (ইউপি সদস্য) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এবং যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় উপকারভোগীরা এ খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর