শনিবার ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

🗓 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে চট্টগ্রামে আন্দোলনের প্রথম শহীদ এবং ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় শহীদ ওয়াসিমের সমাধিতে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা জানান।

​কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে প্রতিমন্ত্রী শহীদ ওয়াসিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমের সঙ্গে কুশল বিনিময় করে তাকে সান্ত্বনা দেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

​এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তারা দেশের ইতিহাসে আজীবন অমর হয়ে থাকবেন।

দেশ এবং দেশের মানুষ তাদের এই আত্মত্যাগ কখনই ভুলবে না।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সব গুম-খুনের দ্রুত বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় এবং ছাত্রনেতা হিরণ সরওয়ারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর