রবিবার ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা

🗓 রবিবার, ১৯ জুলাই ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ জুলাই ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১৯ জুলাই) :: আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় শনিবার এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

উপ-প্রেস সচিব জানান, এই কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ বিশেষ সুবিধা।

প্রবাসী কার্ডের মাধ্যমে যেসব সুবিধা পাওয়া যাবে-

  • দেশে-বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা
  • আন্তর্জাতিক বিমান বন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট সেবা
  • বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট
  • দেশে-বিদেশে ন্যায্য মূলে্য গাড়ি বুকিং ও সিগনেচার কার্ডে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সেবা
  • সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারিতে ডিসকাউন্ট সুবিধা
  • কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন
  • প্রবাস ফেরতদের পুনর্বাসনের সুযোগ ও বিমা সুবিধা
  • জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার
  • রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং ও ঋণ সুবিধা
  • কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোসহ সহজে লেনদেন
  • এনআইডি, পাসপোর্ট ও কুনস্যুলার সেবায় অগ্রাধিকার, ব্যাংক ও সরকার প্রদত্ত অন্যান্য সুবিধা

শাহাদাৎ স্বাধীন জানান, ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে সময়োপযোগী ও আধুনিক করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে বিশ্বে যেসব বাংলাদেশি প্রবাসী রয়েছে, তারা যাতে প্রবাসী কার্ডের আওতায় আসে সেজন্যও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের খেয়াল রাখতে বলেছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর