বুধবার ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

🗓 সোমবার, ২০ জুলাই ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২০ জুলাই ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম, কুতুবদিয়া :: ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে বিজয় (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের নাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় ওই এলাকার সুজন নাথের ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির আশপাশে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা সুলতানা মীম তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

‎স্থানীয় সচেতন মহল ছোট শিশুদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার পাশাপাশি বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো যায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর