কক্সবাংলা ডটকম :: হলিউডে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। পথ দুর্ঘটনায় প্রয়াত Godzilla vs. Kong এবং Godzilla x Kong: The New Empire’-র ছবির অভিনেত্রী কেলি (Kaylee) হটল। ছবিতে জিয়া (Jia) চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছিলেন।মাত্র ১৮ বছর বয়সে অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগী-সহ গোটা ইন্ডাস্ট্রি। পরিবার সূত্রে খবর, আমেরিকার মেরিল্যান্ডে এক ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।
কেলির বাবা জোশুয়া হটল বধির। সাইন ল্যাঙ্গুয়েজে (ASL)ভিডিয়োর মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর জানান। তিনি জানান, দুর্ঘটনার পরেই ঘটনাস্থলেই কেলির চিকিৎসা ব্যবস্থা করা হয়েছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হৃদস্পন্দন থেমে যায় কেলির। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলেই খবর।
কেলি নিজেও জন্ম থেকেই বধির। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল। প্রথমে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেন। পরে ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে জিয়া চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ছবিতে জিয়ার চরিত্রটিও ছিল বধির। যার সঙ্গে কিং কং-এর এক গভীর আবেগের সম্পর্ক গড়ে ওঠে। এই চরিত্রে কেলির স্বতঃস্ফূর্ত অভিনয় আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘Godzilla x Kong: The New Empire’ ছবিতেও অভিনয় করেন কেলি। এই ছবিতে তাঁর অভিনয়ের জন্য তিনি ‘সেরা টিনএজার অভিনেতা’ বিভাগে মনোনয়ন পান। শুধু অভিনয় নয়, হলিউডে যে শিল্পীরা বধির, তাঁদের সব ধরনের সহযোগিতার জন্যেও এগিয়ে এসেছিলেন কেলি। এমন তরতাজা তরুণ প্রাণ চলে যাওয়ায়, বাকরুদ্ধ
কেলি হটল কে ছিলেন?
কেলি হটল হলিউডের তরুণ অভিনেত্রী, যিনি Godzilla vs. Kong এবং Godzilla x Kong: The New Empire ছবিতে জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।
কেলি হটলের বয়স কত ছিল?
মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর।
কেলি হটলের মৃত্যুর কারণ কী?
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি পথদুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
জিয়া চরিত্রটি কেন এত জনপ্রিয় হয়েছিল?
জিয়া ছিলেন বধির। যার সঙ্গে কিং কং-এর গভীর আবেগের সম্পর্ক দেখানো হয়েছিল। কেলির অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছিল।
কেলি হটল কি জন্ম থেকেই বধির ছিলেন?
হ্যাঁ। তিনি জন্ম থেকেই বধির ছিলেন।
কেলি হটল কোন কোন ছবিতে অভিনয় করেছেন?
তিনি মূলত Godzilla vs. Kong (২০২১) এবং Godzilla x Kong: The New Empire (২০২৪) ছবিতে জিয়া চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন।
এক নজরে
- মাত্র ১৮ বছর বয়সে প্রয়াত হলেন হলিউড অভিনেত্রী কেলি হটল।
- পথদুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
- Godzilla vs. Kong এবং Godzilla x Kong: The New Empire-এ জিয়া চরিত্রে অভিনয় করেছিলেন।
- কেলি জন্ম থেকেই বধির ছিলেন
- তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেছেন অনুরাগী ও বিনোদন জগতের বহু মানুষ।














