সোমবার ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি: এজাহারনামীয় ৩ নম্বর আসামি গ্রেফতার

🗓 রবিবার, ০৯ আগস্ট ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৯ আগস্ট ২০২৬

👁️ ২২ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার আদালত প্রাঙ্গণের পেছনে চাঞ্চল্যকর গোলাগুলির ঘটনায় দায়ের করা অস্ত্র মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মেহেদীকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর থানার ঝিলংঝা দক্ষিণ মুহুরীপাড়া শিকদার বাড়ির পেছনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্র জানায়, গত ২৪ মে সকাল ১১টার দিকে কক্সবাজার সদর থানাধীন জেলা জজ কোর্টের পেছনের গেটসংলগ্ন সড়কে গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় মইনুদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার সময় উপস্থিত লোকজন জিয়াউল হক (২৮) নামে এক হামলাকারীকে হাতেনাতে আটক করেন।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মেহেদীসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার এজাহারনামীয় আসামি মেহেদী ঝিলংঝা এলাকায় আত্মগোপনে রয়েছেন।

পরে তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি’র আভিযানিক দল দক্ষিণ মুহুরীপাড়া শিকদার বাড়ির পেছনের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো. মেহেদী (২২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়া লিংক রোড এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

এই বিভাগ এর আরো খবর

মোনালিসা চুরির ১১৫ বছর

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর