সোমবার ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে কক্সবাজার জেলায় প্রায় অর্ধেকই ফেল : পাশের হার কমে ৫৭%,GPA-5 কমে ৮৯৯ জন

🗓 সোমবার, ১০ আগস্ট ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১০ আগস্ট ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মারাত্বক বিপর্যয় ঘটেছে।

জেলায় এবার পাসের হার নেমে এসেছে ৫৭ দশমিক ০৯  শতাংশে, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। আর GPA-5 পেয়েছে-৮৯৯ জন।

এবার পরীক্ষার ফলাফলে প্রায় অর্ধেকই ফেল করেছেন।

গেল বছর (২০২৫ সালে) যেখানে পাসের হার ছিল ৭০.৭৬% । সে হিসেবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ১৩ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট।

২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.৬৪%। (২০২৩ সালে ছিল ৭৭.২৫% এবং ২০২২ সালে ছিল ৮৮.৪৫%)।

গত বছর (২০২৫ সালে) জিপিএ-৫ প্রাপ্তি ছিল যেখানে ১,১৯০ জন, সেখানে এবছর পেয়েছে মাত্র ৮৯৯ জন। ২০২৪ সালে পেয়েছে-১৩০১ জন।

২০২৩ সালে ছিল ১,৪০৬ জন এবং ২০২২ সালে ছিল ২৪৫১ জন)।

এবছর পাসের হার কমেছে ১২.৮৮ % এবং জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ১১১ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় সর্বমোট পরিক্ষার্থী ছিল ১৮ হাজার ২২৩ জন।

তারমধ্যে ১৮ হাজার ১২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৩৪৯জন। পাশের হার ৭৭ দশমিক ০৯ শতাংশ। আর GPA-5 পেয়েছে-৮৯৯ জন।

গতবছর(২০২৫ সালে) ২০ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ১৪ হাজার ৩৩৩ জন। পাশের হার ছিল ৭০.৭৬%। আর জিপিএ-৫ পেয়েছিল ১১৯০ জন।

এবছর জেলায় ১০ হাজার ৭৪২ জন মেয়ে পরিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১০ হাজার ৬৭৪ জন। আর পাশ করেছেন ৬ হাজার ১০৪ জন। পাশের হার ৫৭.১৯% এবং জিপিএ-৫ পেয়েছে ৫১১জন।

গতবছর(২০২৫ সালে) পাশ করেছিল ৮ হাজার ২৬৭ জন এবং পাশের হার ছিল ৭০.৪৩% এবং জিপিএ-৫ পেয়েছিল ৬০২জন।

অন্যদিকে ৭ হাজার ৪৮১ জন ছেলে পরিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৭ হাজার ৪৫৪ জন। আর উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী। পাশের হার ৫৬.৯৫% এবং জিপিএ-৫ পেয়েছে ৩৮৮জন।

গতবছর(২০২৫ সালে) পাশ করেছিল ৬ হাজার ৬৬ জন এবং পাশের হার ছিল ৭১.২২% এবং জিপিএ-৫ পেয়েছিল ৫৮৮ জন।

তবে বরাবরের মতো এবছরও তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভাল ফলাফল হয়েছে বিজ্ঞান বিভাগে। এ বিভাগে পাশের হারে ছেলের সামান্য এগোলেও ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবার মেয়েরা বেশ এগিয়ে গেছে। জেলায় এবছর মোট ৮৯৯ জন জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে বিজ্ঞান বিভাগেই পেয়েছে ৮৩২ জন।

তবে এবছর সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। ২০২৫ সালে মানবিক বিভাগে যেখানে পাশের হার ছিলো ৫৭.৮২% সেখানে এবছর পাশের হার মাত্র ৪১.৫৮%।

জিপিএ-৫ পেয়েছে মাত্র ২২জন।  এ বিভাগ থেকে ৪৯৪৫ জনই অকৃতকার্য হয়েছে।

তবে উদ্বেগের বিষয় এসএসসি পরীক্ষায় এবছর মেয়েদের চেয়ে ১৮৪৯ জন ছেলে কম পাশ করেছে।  ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২২০১ জন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩,১২১ জন এবং  ২০২৩ সালে ছিল ২০৪৫ জন।

বিজ্ঞান বিভাগ

পরিসংখ্যানে দেখা যায়,কক্সবাজার জেলায় প্রতিবারের মতো ২০২৬ সালেও পাশের হার সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে। এ বছর বিজ্ঞানে মোট পরীক্ষার্থী ছিলো ৫০০৯ জন এবং অংশগ্রহন করে ৪ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পাশ করেছে ৪ হাজার ১৮৩ জন। পাশের হার ৮৩.৭৮%। আর জিপিএ-৫ পেয়েছে ৮৩২জন।

গত বছর(২০২৫) পাশের হার ছিল ৯২.৭৪%। আর জিপিএ-৫ পেয়েছিল ১,১০৭ জন।

এবছর বিজ্ঞানে মোট ছেলে পরীক্ষার্থী ছিলো ২১৯৯ জন এবং অংশগ্রহন করে ২১৯৪ জন। এর মধ্যে পাশ করেছে ১৮৪৯ জন। পাশের হার ৮৪.২৮%। জিপিএ-৫ পেয়েছে ৩৭২ জন।

গতবছর(২০২৫) পাশ করেছিল ২ হাজার ১৯৭ জন। পাশের হার ছিল ৯২.৯৮%। জিপিএ-৫ পেয়েছিল ৫৬৩ জন।

অন্যদিকে এবছর এ বিভাগে মোট মেয়ে পরীক্ষার্থী ছিলো ২৮১০ জন এবং অংশগ্রহন করে ২৭৯৯ জন। এর মধ্যে পাশ করেছে ২৩৩৪ জন। পাশের হার ৮৩.৩৯%। জিপিএ-৫ পেয়েছে ৪৬০ জন।

গতবছর(২০২৫) পাশ করেছিল ২ হাজার ৬২১ জন। পাশের হার ছিল ৯২.৫৫%। জিপিএ-৫ পেয়েছিল ৫৪৪ জন।

বাণিজ্য বিভাগ

এবছর বাণিজ্য বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ৪৬৮৮ জন এবং অংশগ্রহন করে ৪৬৭১ জন। এর মধ্যে পাশ করেছে ২৬৪৭ জন। পাশের হার ৫৬.৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

গতবছর(২০২৫) পাশ করেছিল ৪ হাজার ৯৭ জন। পাশের হার ছিল ৭২.০৮। আর জিপিএ-৫ পেয়েছিল ৬৩ জন।

এবছর বাণিজ্যে মোট ছেলে পরীক্ষার্থী ছিলো ২৪৯৩ জন এবং অংশগ্রহন করে ২৪৮৭ জন। এর মধ্যে পাশ করেছে ১৩২৮ জন। পাশের হার ৫৩.৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।

গতবছর(২০২৫) পাশ করেছিল ২,০৪০ জন,পাশের হার ছিল ৬৮.৭৮% এবং জিপিএ-৫ পেয়েছিল মাত্র ২১ জন।

অন্যদিকে এ বিভাগে মোট মেয়ে পরীক্ষার্থী ছিলো ২১৯৫ জন এবং অংশগ্রহন করে ২১৮৪ জন। এর মধ্যে পাশ করেছে ১৩১৯ জন। পাশের হার ৬০.৩৯ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।

গতবছর(২০২৫) পাশ করেছিল ২,০৩৯ জন,পাশের হার ছিল ৭৫.৭১% এবং জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৪২ জন।

মানবিক বিভাগ

এবছর মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ৮৫২৬ জন এবং অংশগ্রহন করে ৮৪৬৪ জন। এর মধ্যে পাশ করেছে ৩৫১৯ জন। পাশের হার ৪১.৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২২ জন।

গতবছর(২০২৫) পাশ করেছিল ৫ হাজার ৪৩৬ জন। পাশের হার ছিল ৫৭.৮২%। আর জিপিএ-৫ পেয়েছিল ২০ জন।

এবছর মানবিকে মোট ছেলে পরীক্ষার্থী ছিলো ২৭৮৯ জন এবং অংশগ্রহন করে ২৭৭৩ জন। এর মধ্যে পাশ করেছে ১০৬৮ জন।পাশের হার ৩৮.৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন।

গতবছর(২০২৫) পাশ করেছিল ১,৮২৯ জন,পাশের হার ছিল ৫৭.৩৭% এবং জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৪ জন।

অন্যদিকে এ বিভাগে মোট মেয়ে পরীক্ষার্থী ছিলো ৫৭৩৭ জন এবং অংশগ্রহন করে ৫৬৯১ জন। এর মধ্যে পাশ করেছে ২৪৫১ জন। পাশের হার ৪৩.০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ জন।

গতবছর(২০২৫) পাশ করেছিল ৩,৬০৭ জন,পাশের হার ছিল ৫৮.০৬% এবং জিপিএ-৫ পেয়েছিল মাত্র ১৬ জন।

প্রসঙ্গত, ২০২৬ সালে কক্সবাজার জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় এবার ৩২টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৯২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৬ জন এবং ছাত্রী ১১ হাজার ১৩৮ জন।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-তিনটি বিভাগের শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

May be an image of text

May be an image of blueprint, ticket stub and text

May be an image of text that says 'অভিনন্দন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষা্থী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান (ঈদগাঁও প্রতিষ্ঠানের নাম পরীক্ষার্থী ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন পাস ২৫৪ জিপিএ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ১৬০ পাসের হার ২০৭ ১৬ ঈদগাহ জাহানারা ইসলাম বাউবি ১৪৩ ৬০ ዕኽ নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় 88 8 ১১ পোকখালী উচ্চ বিদ্যালয় ৬২.৯৯% ৬৯.০৮% ৭৩.৩৩% ৬৩.২৭% ৬৫.৮৫% ২ গোমাতলী গোমাতলীউচ্চবিদ্যালয় উচ্চ বিদ্যালয় ২৭ ১৩ ৩৪.২১% %'

May be an image of blueprint, ticket stub and text

এই বিভাগ এর আরো খবর

মোনালিসা চুরির ১১৫ বছর

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর