সোমবার ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত : পুরস্কৃত হলো শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যরা

🗓 সোমবার, ১০ আগস্ট ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১০ আগস্ট ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএসএম সাজেদুর রহমান।

কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

সভায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কর্মপরিবেশ এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে তাদের বক্তব্য শোনেন পুলিশ সুপার।

পরে সমস্যা সমাধান ও পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

সভায় দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার নিজ হাতে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সঙ্গে নির্ধারিত অভিন্ন মানদণ্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদেরও পুরস্কৃত করা হয়।

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গত মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র পর্যালোচনা করা হয়।

May be an image of one or more people and text that says 'IHIAN DISTRICT POLICE COX'S POLICECOX'SBAZAR BAZAR চনট্টগ্রাম 제리주 KaAИEИИ'

সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলোর বর্তমান অবস্থা, আসামি গ্রেপ্তার, তদন্তের অগ্রগতি এবং মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।

পুলিশ সুপার গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গাফিলতি না করে নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার, মাদক ও মানব পাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে আরও কার্যকর অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধের প্রবণতা চিহ্নিত করে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় কক্সবাজার জেলার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে গোয়েন্দা তৎপরতা জোরদার, থানাগুলোতে মামলা তদন্তের মানোন্নয়ন এবং জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ইউনিট ও থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

May be an image of one or more people, dais and text that says 'শুললা মিয়াপতা মাসিক কল্যাণ সভা সভাপতি: জনাব এ ম, সাজেদুর রহমান পুলিশসূপ জেলা স্থানঃ मेव জেলা'

এই বিভাগ এর আরো খবর

মোনালিসা চুরির ১১৫ বছর

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর