মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

🗓 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস।

১১ আগস্ট মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে রোহিঙ্গা সংকট ছাড়াও বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানি, কারিগরি সহায়তা সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তবে বৈঠকে কক্সবাজারে আশ্রয় নেয়া প্রায় ২০ লাখ রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সংকটকে শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও একটি বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সুইডেন রোহিঙ্গা ডোনার গ্রুপের কো-চেয়ার হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকটকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর জন্য সুইডেনের প্রতি আহ্বান জানান।

সুইডিশ রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও কল্যাণে কাজ করার ক্ষেত্রে সুইডেনের আগ্রহের কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনই এই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেকসই সমাধান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর