শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনিয়ার পোয়াংগেরখিল স: প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

🗓 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: রামুর গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও দাতা সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মাওলানা আবু মুছা কুতুবি, অভিভাবক সদস্য ও উপসহকারি কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ফরিদা ইয়াসমিন, অভিভাবক সদস্য তসলিমা আক্তার, য়োনাই চাক শিক্ষক প্রতিনিধি বেনজীর রশিদ, সহকারী শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, জুবাইদা বেগম, কেয়া বড়ুয়া ও শামীমা আক্তার।

আলোচনা সভায় আগামীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷

সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও জমিদাতা মরহুম আলহাজ্ব হাকিম মিয়া চৌধুরীর ছবি টাঙানো হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর