মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরে পাউরুটির ভেতরে ইয়াবা পাচার : আটক দুই নারী

🗓 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

👁️ ৭৭ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

👁️ ৭৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: পাউরুটির ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করতে গিয়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হাতে আটক হয়েছেন দুই নারী।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়ার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পন্টুন থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকার মোছা. রুজিনা বেগম (৩৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকার রানু বেগম (৫৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিআইডব্লিউটিএ ঘাটের পন্টুনে সন্দেহজনক অবস্থায় ওই দুই নারীকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে করা হয় তল্লাশি।

তল্লাশির সময় রুজিনা বেগমের হাতে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগের ভেতরে থাকা একটি পাউরুটি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পাউরুটির ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো পলিপ্যাকেট রাখা ছিল।

আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।

সোমেন মন্ডল বলেন, ইয়াবা পাচারে ব্যবহৃত পদ্ধতি এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর