মুকুল কান্তি দাশ,চকরিয়া :: বীর মুক্তিযোদ্ধা ও কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রথম প্যানেল চেয়ারম্যান মো.রেজাউল কবির চৌধুরী প্রকাশ রাজা মিয়া (৭২) আর নেই (ইন্না……রাজিউন)।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ৬টার দিকে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল কবির চৌধুরী প্রকাশ রাজা মিয়া চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো.হানিফ ইসলাম বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা রেজাউল কবির চৌধুরী প্রকাশ রাজা মিয়া সকাল ৬ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এদিন বিকালে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয।
পরে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধা রেজাউল কবির চৌধুরী প্রকাশ রাজা মিয়াকে দাফন করা হয়েছে।













