মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম প্রকাশ বাবুইয়া (২২) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম প্রকাশ বাবুইয়া চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকার বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী থেকে সাইফুল ইসলাম প্রকাশ বাবুইয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যমতে দিবাগত রাত ২টার দিকে চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করি।
এসময় খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একটি মামলার পলাতক আসামী। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় আরেকটি মামলা রুজু করা হয়েছে।
শনিবার দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।













