রবিবার ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তি আটক

🗓 শনিবার, ২২ আগস্ট ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২২ আগস্ট ২০২৬

👁️ ১৫ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় মোবারক হোছাইন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।

২২ আগস্ট বিকেল ৩টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল রামু চৌমুহনী মোড়ে অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে খারাংখালী থেকে রামুগামী একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়।

পরে সিএনজিতে থাকা যাত্রী মোবারক হোছাইনকে সন্দেহ হলে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন।

পরে তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোবারক হোছাইন টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় পলাতক সিএনজি চালককে শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর