মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু

🗓 সোমবার, ২৪ আগস্ট ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৪ আগস্ট ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

মো: রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ টমটম, অটোরিকশা ও মোটর সাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

এতে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে আনসার সদস্যদের একটি দল সহযোগিতা করে।

যানজট নিরসন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর